1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন করেছে ভুক্তভোগী জনগণ। সোমবার (৭ সেপ্টেম্বর) সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

মানববন্ধনে বক্তারা দাবী করেন, চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন খেজুরতলায় স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন। ইউনিয়ন পরিষদের নামে জায়গা কেনা আছে, প্রস্তাবিত ভবনের প্ল্যান পাস হয়েছে। এখন টেন্ডার ছাড়ার অপেক্ষায়। এমতাবস্থায় প্রতিপক্ষ হুমকি দিয়ে কাজ বন্ধ রাখার পায়তারা করছে।

চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ইউনিয়নের নতুন ভবন স্থাপনের অনুমোদন হয়েছে ২০১৭ সালে। কিন্তু সামসুন্নাহার নামে জনৈকা মহিলা এর বিরুদ্ধে মামলা করে। সেই মামলার ২টি রায় আমাদের পক্ষে আসে। প্রশাসন সেই রায়ের আলোকে নতুন ভবনের জন্য টেন্ডার নোটিশ জারি করতে যাবে তখনই সেই বিরোধীপক্ষ হুমকি ধামকি দিয়ে কাজ পুনরায় বন্ধ রাখতে চায়।

ভুক্তভোগী এলাকাবাসীর দাবী, অচিরেই সকল বাধা উপেক্ষা করে চরবিষ্ণুপুরে খেজুর তলায় প্রস্তাবিত ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন করে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট