1. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  2. info@www.choice24.tv : TV :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সৌদি আরব-এ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।

বুধবার (১৮ মার্চ) গালফ নিউজ ও খালিজ টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও কোথাও কোথাও বৃষ্টির কারণে শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণে সমস্যা দেখা দেয়। পরে পর্যবেক্ষকদের বরাতে জানানো হয়, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার ঈদ উদযাপিত হবে।

অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে তুরস্ক ও সিঙ্গাপুর আগেই ঈদের তারিখ ঘোষণা করেছে। তুরস্কে শুক্রবারই ঈদ উদযাপন করা হবে, আর সিঙ্গাপুরে ঈদ পালিত হবে শনিবার।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশ-এ ঈদ উদযাপিত হয়। এদিকে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখা হবে। সেদিন চাঁদ দেখা গেলে শুক্রবারই ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ করে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট