
দৌলতপুর আলিম মাদ্রাসায় হিফজ বিভাগে ২০২৫ সালের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ । মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার। দৌলতপুর আলিম মাদ্রাসায় হিফজ বিভাগে ২০২৫ সালের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতপুর আলিম মাদ্রাসা হেফজ বিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক ফলাফল প্রদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাসান সিনিয়র সহকারী মৌলভী অত্র মাদ্রাসা।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এবং হিফজ বিভাগের শিক্ষক আল আমিন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মাদ্রাসার সিনিয়র সহকারী মৌলভী আবুল হাসান, আরো, বক্তব্য রাখেন, মাওলানা কবির হোসাইন, মাওঃ মোঃ মিজানুর রহমান সহকারী মৌলভী দৌলতপুর আলিম মাদ্রাসা, মাওঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক সেলিম হোসেন, মোড়ল জাহিদুর রহমান, মুন্নি আক্তার । এ সময় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দের কে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক আঃআলিম, সহকারী শিক্ষিকা, মরিয়ম খানম,উম্মে কুলসুম লিপি ফাহমিদা, হাজেরা পারভিন,শারমিন আক্তার মিলি,রোজিনা আক্তার,নাহিদ শারমিন,আল আমিন, আছাদুল,আল আমিন ,আরাফাত মিঠু প্রমুখ। সর্বশেষ দুয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন মাওলানা আবুল হাসান।