
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবগঠিত কমিটিতে ফরিদপুর জেলার তিনজন নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঘোষিত কমিটি অনুযায়ী ফরিদপুর জেলার তসলিম ইসলাম অভি ও মোঃ হারুনার রশিদকে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া ফরিদপুর জেলারই সুলতানা ইসলাম কেন্দ্রীয় সহ-সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
একই সঙ্গে ফরিদপুর জেলা থেকে একাধিক নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি জেলার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।
দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ছাত্রসমাজের অধিকার, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান।