1. Md12pl@gmail.com : News Admin News Admin : News Admin News Admin
  2. info@www.choice24.tv : NEWS TV : NEWS TV
  3. info@www.choice24.tv : TV :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, আজ যারা টিকিট সংগ্রহ করছেন তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন। ধাপে ধাপে নির্ধারিত তারিখ অনুযায়ী টিকিট বিক্রি করা হবে।

সূচি অনুযায়ী—

৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট,

৫ মার্চ ১৫ মার্চের টিকিট,

৬ মার্চ ১৬ মার্চের টিকিট,

৭ মার্চ ১৭ মার্চের টিকিট,

৮ মার্চ ১৮ মার্চের টিকিট এবং

৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের টিকিট।

ঈদ উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। অনলাইনে টিকিট সংগ্রহে যাত্রীদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বত্ব: চৌকস মাল্টিমিডিয়া (লাইসেন্স নং-সি-২০৫৭১৫/২০২৫)  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © choice24.tv    
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট